রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • পশুর হাটে নিরাপত্তায় আসছে হটলাইন ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

    পশুর হাটে নিরাপত্তায় আসছে হটলাইন ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কোরবানির ঈদকে কেন্দ্র করে দেশের সব পশুর হাটে আনসার সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ঈদকে ঘিরে সম্ভাব্য চাঁদাবাজি ও অনিয়ম রোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে।

    মঙ্গলবার (১২ মে) আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি চাঁদাবাজির কোনো তথ্য পেলে ১৬৬১১৩ হটলাইনে জানানোর আহ্বান জানান।
    স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। ঈদের আগে ও পরে সাত দিন পুলিশ হেডকোয়ার্টারে বিশেষ মনিটরিং সেল চালু থাকবে।

    তিনি আরও বলেন, ঈদের সময় দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্ক থেকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

    ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৫টি এবং দক্ষিণ সিটি করপোরেশনে ১১টি পশুর হাট বসবে বলেও জানান তিনি।

    এছাড়া কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ সরবরাহের জন্য সরকার ২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।

    সালাহউদ্দিন আহমদ আরও জানান, ঈদের আগে সব গার্মেন্টস শ্রমিকদের বেতন ও ভাতা পরিশোধে বিজিএমইএ ও বিকেএমইএ সম্মত হয়েছে।

    চাঁদাবাজি নিয়ে বিভিন্ন মহলের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, নির্দিষ্ট তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

    বর্তমানে দেশজুড়ে চাঁদাবাজ, সন্ত্রাসী, অস্ত্রধারী, মাদক কারবারি ও জুয়াড়িদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। পুলিশ সদরদপ্তর ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়মিত অগ্রগতি প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন