রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন

    শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পোহনকুছা পশ্চিম পাড়ার ১২ বছর বয়সী সামিয়া আক্তারের জীবনে কিছুটা স্বস্তি এনে দিয়েছে দেশের শীর্ষ রিটেইল প্রতিষ্ঠান স্বপ্ন। আর্থিক সংকটে থাকা এই শিশুর পাশে দাঁড়িয়ে দীর্ঘমেয়াদি সহায়তার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

    সম্প্রতি স্থানীয়ভাবে আয়োজিত এক অনুষ্ঠানে সামিয়ার হাতে  ৫ হাজার টাকার চেক তুলে দেয় স্বপ্ন। প্রতি মাসে স্থানীয় চেয়ারম্যান এর তত্বাবধানে ৫ হাজার টাকা করে তুলতে পারবে যা তার পড়াশোনা ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এভাবেই সামিয়ার ভবিষ্যতের জন্য ৪লাখ ৮০ হাজার টাকা অনুদানের কথা জানিয়েছে স্বপ্ন কতৃপক্ষ।

    স্বপ্ন-এর এক উর্ধ্বতন কর্মকর্তা বলেন, “আমরা বিশ্বাস করি, ছোট ছোট উদ্যোগও কারও জীবনে বড় পরিবর্তন আনতে পারে। সামিয়ার পাশে দাঁড়ানোর মাধ্যমে আমরা সেই দায়িত্ববোধ থেকেই কাজ করেছি।”

    স্থানীয় বাসিন্দাদের মতে, এ ধরনের সহায়তা একটি অসচ্ছল পরিবারের জন্য বড় ভরসা। তারা আশা করছেন, নিয়মিত এই সহায়তা সামিয়ার ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়ক হবে।

    স্বপ্ন দীর্ঘদিন ধরেই বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার এই কার্যক্রম অব্যাহত থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন