সোমবার, ২৯ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও ১০ হাজার ৫০০ ফুট রানওয়ের পরিকল্পনা, জানালেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও ১০ হাজার ৫০০ ফুট রানওয়ের পরিকল্পনা, জানালেন প্রতিমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণ এবং প্রায় ১০ হাজার ৫০০ ফুট দীর্ঘ রানওয়ে তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

    বৃহস্পতিবার (৭ মে) সকালে বগুড়া বিমানবন্দর পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

    এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

    প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলার পাশাপাশি দীর্ঘ রানওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে, যাতে দেশীয় ও আন্তর্জাতিক উড়োজাহাজ অবতরণ করতে পারে। একই সঙ্গে কার্গো সুবিধা স্থাপনের পরিকল্পনাও রয়েছে, যা উত্তরাঞ্চলের কৃষিপণ্য ও শিল্পপণ্য রপ্তানিতে বড় ভূমিকা রাখবে।

    মন্ত্রী আফরোজা খানম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বগুড়া বিমানবন্দর পরিদর্শন করা হয়েছে। উত্তরাঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বগুড়াকে দেশের গুরুত্বপূর্ণ এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্য নেওয়া হয়েছে।

    তিনি আরও বলেন, সরকারের এই বৃহৎ পরিকল্পনার যাত্রা বগুড়া থেকেই শুরু হচ্ছে, যা স্থানীয় অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি করবে।

    এ উদ্যোগের অংশ হিসেবে বিমানবন্দর সম্প্রসারণের পাশাপাশি পাইলট ট্রেনিং একাডেমি এবং কার্গো ফ্যাসিলিটি স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

    পরিদর্শনকালে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ