সোমবার, ২৯ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • এমপিও শিক্ষকদের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: বছরে সীমা, নারীদের অগ্রাধিকার

    এমপিও শিক্ষকদের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: বছরে সীমা, নারীদের অগ্রাধিকার
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি ব্যবস্থায় নতুন নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নিয়ম অনুযায়ী শিক্ষকরা চাকরিজীবনে সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন এবং বদলির ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

    বুধবার (৬ মে) জারি করা ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল-কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা ২০২৬ (সংশোধিত)’ প্রজ্ঞাপন জারির দিন থেকেই কার্যকর হবে।

    নীতিমালা অনুযায়ী, শিক্ষকতা শুরুর পর দুই বছর পূর্ণ হলে তবেই বদলির আবেদন করা যাবে। একবার বদলির পর একই কর্মস্থলে কমপক্ষে দুই বছর দায়িত্ব পালন বাধ্যতামূলক থাকবে। এরপর আবার বদলির আবেদন করা যাবে। একজন শিক্ষক সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন।

    একটি প্রতিষ্ঠানে বছরে সর্বোচ্চ দুইজন শিক্ষক অগ্রাধিকারভিত্তিতে বদলির সুযোগ পাবেন। একই বিষয়ে একাধিক শিক্ষক থাকলে একজনের বেশি বদলি অনুমোদন করা যাবে না।

    বদলির ক্ষেত্রে শূন্যপদে একাধিক আবেদন থাকলে অগ্রাধিকার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। সেখানে প্রথম অগ্রাধিকার পাবেন নারী শিক্ষকরা। এরপর বিবেচনায় আসবে স্বামী বা স্ত্রীর কর্মস্থল ও ভৌগোলিক দূরত্ব। সবশেষে জ্যেষ্ঠতা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

    নীতিমালায় আরও বলা হয়েছে, আবেদনকারী শিক্ষক সর্বোচ্চ তিনটি পছন্দের শিক্ষাপ্রতিষ্ঠানের নাম দিতে পারবেন। বদলি সংক্রান্ত কর্তৃপক্ষ হিসেবে থাকবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি)।

    শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই নীতিমালার মাধ্যমে বদলি প্রক্রিয়ায় শৃঙ্খলা আনা এবং শিক্ষকদের সুযোগ-সুবিধা আরও স্বচ্ছভাবে নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ