সোমবার, ২৯ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর পরিকল্পনা, শিগগিরই আসতে পারে নতুন সূচি

    রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর পরিকল্পনা, শিগগিরই আসতে পারে নতুন সূচি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানী ঢাকার মেট্রোরেলের রাতের চলাচলের সময় আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, রাতে ট্রেন চলাচলের সময় ৪০ থেকে ৫০ মিনিট পর্যন্ত বাড়ানো হতে পারে। এ বিষয়ে বর্তমানে কারিগরি পরীক্ষা-নিরীক্ষা চলছে। পরীক্ষামূলক কার্যক্রম শেষ হলে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে কর্তৃপক্ষ।

    ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, লক্ষ্য রয়েছে চলতি মে মাসের শেষ দিকে বা ঈদুল আজহার পর নতুন সময়সূচি চালু করার। নতুন সূচি কার্যকর হলে ট্রেন চলাচলের ব্যবধানও কমে যাবে। বর্তমানে ব্যস্ত সময়ে ট্রেনের মধ্যে বিরতি ৫ মিনিট, যা কমে প্রায় সাড়ে ৪ মিনিটে নামিয়ে আনার পরিকল্পনা আছে।

    নতুন পরিকল্পনা অনুযায়ী, মতিঝিল থেকে উত্তরা রুটে সর্বশেষ ট্রেন রাত ১১টায় ছাড়তে পারে, যেখানে এখন শেষ ট্রেন যায় রাত ১০টা ১০ মিনিটে। একইভাবে উত্তরা থেকে মতিঝিল রুটেও রাতের শেষ ট্রেন আরও দেরিতে চালানোর পরিকল্পনা রয়েছে।

    বর্তমানে প্রতিদিন সকালে উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়ে সাড়ে ৬টায় এবং মতিঝিল থেকে প্রথম ট্রেন যায় সকাল সোয়া ৭টায়। সকালে চলাচলের সময় বাড়ানোর বিষয়ে এখনই কোনো পরিকল্পনা নেই বলে জানানো হয়েছে।

    এর আগে গত বছরের অক্টোবরে মেট্রোরেলের সময়সূচি এক ঘণ্টা বাড়ানো হয়েছিল। তখন সকালে আধা ঘণ্টা আগে ট্রেন চালু এবং রাতে আধা ঘণ্টা দেরিতে শেষ ট্রেন চালানো শুরু হয়।

    নতুন সময়সূচি চালু হলে দৈনিক ট্রিপের সংখ্যাও বাড়বে। বর্তমানে দিনে প্রায় ২৯৭টি ট্রিপ পরিচালিত হচ্ছে। চাহিদা অনুযায়ী বাড়তি ট্রেন ব্যবহার করে ১৪ সেট ট্রেন সার্বক্ষণিক চালানোর পরিকল্পনা রয়েছে।

    ডিএমটিসিএল সূত্র জানায়, প্রকল্প অনুযায়ী মেট্রোরেল সাড়ে তিন মিনিট বিরতিতেও চালানো সম্ভব। তবে লোকবল ও পরিচালনাগত প্রস্তুতির কারণে ধাপে ধাপে সময় বাড়ানো হচ্ছে।

    বর্তমানে উত্তরা থেকে মতিঝিল রুটে ২৪ সেট ট্রেন রয়েছে, প্রতিটি ট্রেনে ছয়টি কোচ। পিক আওয়ারে সাধারণত ১২ সেট ট্রেন চালু থাকে।

    প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী দৈনিক পাঁচ লাখ যাত্রী পরিবহনের লক্ষ্য থাকলেও বর্তমানে গড়ে সাড়ে চার লাখ যাত্রী মেট্রোরেলে যাতায়াত করেন। কমলাপুর পর্যন্ত সম্প্রসারণ শেষ হলে যাত্রীসংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

    ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) জানিয়েছেন, রাতের সময় বাড়ানোর বিষয়ে পরীক্ষামূলক কার্যক্রম চলছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত সড়ক পরিবহন মন্ত্রণালয় নেবে।

    ২০২২ সালের ডিসেম্বরে প্রথম মেট্রোরেল চালু হয়। এরপর ধাপে ধাপে এর রুট ও স্টেশন সম্প্রসারিত হয়ে বর্তমানে মতিঝিল পর্যন্ত সেবা চালু রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ