মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • ভারতীয় ভিসা জটিলতা কমবে শিগগিরই: সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ভারতীয় ভিসা জটিলতা কমবে শিগগিরই: সংসদে পররাষ্ট্রমন্ত্রী
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান জটিলতা খুব শিগগিরই দূর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

    মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিশেষ করে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে সৌহার্দ্যপূর্ণ ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এগিয়ে চলছে।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক, সাংস্কৃতিক বন্ধন এবং জনগণের মধ্যে দৃঢ় যোগাযোগ এই সম্পর্ককে আরও মজবুত করেছে। সরকার জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে সার্বভৌম সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে।

    ভিসা সংক্রান্ত সমস্যার সমাধান প্রসঙ্গে তিনি জানান, সরকার ইতোমধ্যে এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। সম্প্রতি তার ভারত সফরের সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

    এসব বৈঠকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রমণ ও ব্যবসায়িক ভিসা প্রক্রিয়া সহজ ও স্বাভাবিক করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, এই আলোচনা ও উদ্যোগের ফলশ্রুতিতে অল্প সময়ের মধ্যেই ভিসা প্রাপ্তির ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।

    তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার নাগরিকদের ভ্রমণ, চিকিৎসা ও ব্যবসায়িক প্রয়োজন বিবেচনায় ভিসা প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন