বুধবার, ০১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সাজা ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন?
  • গুরুত্বপূর্ণ বিল নিয়ে আজ বিকেলে বসছে জাতীয় সংসদ

    গুরুত্বপূর্ণ বিল নিয়ে আজ বিকেলে বসছে জাতীয় সংসদ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৩টায় পুনরায় শুরু হচ্ছে। এর আগে রোববার অধিবেশন চলাকালে ডেপুটি স্পিকার কার্যক্রম নির্ধারিত সময় পর্যন্ত মূলতবি ঘোষণা করেছিলেন।

    জানা গেছে, আজকের অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন করা হবে। পাশাপাশি দেশের চলমান বিভিন্ন জাতীয় ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হবে।

    বর্তমানে বাংলাদেশ জাতীয় সংসদে বিএনপি সরকার দায়িত্ব পালন করছে এবং স্পিকার হিসেবে অধিবেশন পরিচালনা করছেন হাফিজ উদ্দিন আহমদ।

    রোববারের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এতে সরকারি দলের সদস্যরা আশাবাদ ব্যক্ত করেন যে, বর্তমান সরকারের আমলেই বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত হবে। তারা উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।

    স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনায় বিএনপির সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, আবুল কালাম আজাদ সিদ্দিকী, মোরশেদ মিল্টন, বিশ্বাস জাহাঙ্গীর আলম, রেজা কিবরিয়া, আহাম্মদ সোহেল মনজুর, তামিজ উদ্দিন, নূরুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বক্তব্য দেন।

    এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে এম আবদুল আলিম, আবদুল করিম, এম তাজউদ্দিন খান, এম নজমুল হুদা, আবুল কাউসার, এম নজরুল ইসলাম, আমির হামজা, আবুল কালাম আজাদ, মো. ইজ্জতুল্লাহ ও মুহাম্মদ আবদুল খালেক আলোচনায় অংশ নেন।

    বাংলাদেশ খেলাফত মজলিশের মোহাম্মদ উল্লাহ এবং স্বতন্ত্র সদস্য মোহাম্মদ সালমান ওমরসহ অন্যান্য সংসদ সদস্যরাও এ আলোচনায় বক্তব্য রাখেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন