মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • চলমান এসএসসি পরীক্ষা ঘিরে প্রশ্ন ফাঁসের খবর সম্পূর্ণ গুজব: শিক্ষা মন্ত্রণালয়

     চলমান এসএসসি পরীক্ষা ঘিরে প্রশ্ন ফাঁসের খবর সম্পূর্ণ গুজব: শিক্ষা মন্ত্রণালয়
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলমান এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের খবরকে সম্পূর্ণ ‘অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (২৬ এপ্রিল) জারি করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    মন্ত্রণালয় জানায়, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে দাবি করা হচ্ছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রের প্রশ্ন সব বোর্ডে ফাঁস হয়েছে। তবে এ ধরনের দাবির কোনো সত্যতা নেই বলে স্পষ্ট করেছে কর্তৃপক্ষ।

    বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২১ এপ্রিল বাংলা প্রথম পত্র এবং ২৩ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। দেশের কোথাও কোনো প্রশ্ন ফাঁস বা অনিয়মের ঘটনা ঘটেনি।
    পরীক্ষা শেষ হওয়ার পর এ ধরনের গুজব ছড়িয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অযথা উদ্বেগ সৃষ্টি করা হচ্ছে বলেও জানায় মন্ত্রণালয়।

    এতে আরও বলা হয়, একটি মহল পরিকল্পিতভাবে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এই ধরনের মিথ্যা তথ্য প্রচার করছে। প্রশ্ন ফাঁসের অপপ্রচারের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় বা এর অধীন কোনো কর্মকর্তা-কর্মচারীর সংশ্লিষ্টতা নেই বলেও জানানো হয়েছে।

    শিক্ষা মন্ত্রণালয় জনগণকে এ ধরনের ভুয়া সংবাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে প্রশ্নপত্র পাওয়ার আশায় কোনো ধরনের অর্থ লেনদেন না করার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।

    একইসঙ্গে কোথাও প্রশ্ন ফাঁস সংক্রান্ত কোনো অপপ্রচার বা সন্দেহজনক কার্যক্রম নজরে এলে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে। গুজব ছড়ানো ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন