মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • পবিত্র হজে যোগ দিতে সৌদি পৌঁছেছেন ৩২ হাজারের বেশি

    পবিত্র হজে যোগ দিতে সৌদি পৌঁছেছেন ৩২ হাজারের বেশি
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন ৩২ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী। মোট ৮১টি ফ্লাইটে তারা মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছেছেন।

    শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত মধ্যরাতে ধর্ম মন্ত্রণালয়ের প্রকাশিত হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

    হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানায়, শুক্রবার দিবাগত রাত ৩টা পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন মোট ৩২ হাজার ৫৩২ জন হজযাত্রী। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৩টি ফ্লাইটে ১৩ হাজার ৬৮৪ জন যাত্রী সৌদি আরবে গেছেন।

    এছাড়া সৌদি এয়ারলাইনস পরিচালিত ৩০টি ফ্লাইটে জেদ্দায় পৌঁছেছেন ১১ হাজার ২৯৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ১৮টি ফ্লাইটে আরও ৭ হাজার ৫৪৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

    এদিকে পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। তারা দুজনই পুরুষ এবং মক্কায় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক।

    উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে জেদ্দার উদ্দেশ্যে প্রথম হজ ফ্লাইট ছেড়ে যায়।

    হজ পালন শেষে আগামী ৩০ মে থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন  

    A PHP Error was encountered

    Severity: Core Warning

    Message: PHP Startup: Unable to load dynamic library 'imap.so' (tried: /opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so (libc-client.so.2007: cannot open shared object file: No such file or directory), /opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so.so (/opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so.so: cannot open shared object file: No such file or directory))

    Filename: Unknown

    Line Number: 0

    Backtrace: