রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ একাধিক স্বীকৃতি পেল ‘স্বপ্ন’

    বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ একাধিক স্বীকৃতি পেল ‘স্বপ্ন’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের অন্যতম শীর্ষ রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ একাধিক পুরস্কার অর্জন করেছে। এর মাধ্যমে দেশের আধুনিক খুচরা বাজারে নিজেদের শক্ত অবস্থান আরও নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

    বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত এবং বাংলাদেশ রিটেইল ফোরামের সহযোগিতায় অ্যাওয়ার্ডটির তৃতীয় আসর রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হয়। এতে উদ্ভাবন, প্রযুক্তির ব্যবহার এবং গ্রাহককেন্দ্রিক সেবার মাধ্যমে খুচরা খাতে পরিবর্তন আনছে, এমন প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেওয়া হয়।

    অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর হিসেবেও ‘স্বপ্ন’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

    ৫৩টি প্রতিষ্ঠানের ৩৪৭টি মনোনয়নের মধ্যে ১৬ সদস্যের বিচারক প্যানেলের কঠোর মূল্যায়নের মাধ্যমে স্বপ্ন চারটি গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে পুরস্কার পায়:

    * বেস্ট রিটেইল অর্গানাইজেশন অব দ্য ইয়ার – স্বপ্ন: রিডিফাইনিং রিটেইল ইন বাংলাদেশ

    * বেস্ট ইউজ অব টেকনোলজি ইন রিটেইল – স্বপ্ন ভিডিও অ্যানালিটিক্স প্রজেক্ট

    * মোস্ট সাসটেইনেবল রিটেইল ইনিশিয়েটিভ – ফার্ম টু শেল্ফ: ট্রেসেবল, এথিক্যাল ও ইনক্লুসিভ ফ্রেশ প্রোডিউস সাপ্লাই চেইন গড়ে তোলা

    * মোস্ট ইনোভেটিভ রিটেইল ব্র্যান্ড অব দ্য ইয়ার ২০২৫ – স্বপ্ন ১৬০ টাকা বিফ কম্বো

    এছাড়া, “ট্রলি রান” ক্যাম্পেইনের জন্য বেস্ট রিটেইল ক্যাম্পেইন ক্যাটাগরিতে স্বপ্ন ‘অনরেবল মেনশন’ অর্জন করে।

    এই অ্যাওয়ার্ডের মাধ্যমে এমন রিটেইলারদের স্বীকৃতি দেওয়া হয়, যারা পরিবর্তিত গ্রাহক আচরণের সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে, অফলাইন ও অনলাইন অভিজ্ঞতার সমন্বয় করছে এবং নতুন উদ্ভাবনের মাধ্যমে বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে।

    ‘স্বপ্ন’-এর এই অর্জন প্রযুক্তিনির্ভর কার্যক্রম, গ্রাহকদের জন্য মূল্য সৃষ্টি এবং একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক রিটেইল পরিবেশ গড়ে তোলার ধারাবাহিক প্রচেষ্টারই প্রতিফলন।

    এই সাফল্যের মাধ্যমে ‘স্বপ্ন’ দেশের বিকাশমান রিটেইল খাতে নতুন মানদণ্ড স্থাপন করে চলেছে এবং আধুনিক খুচরা বাণিজ্যে পথপ্রদর্শক হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন