রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • রাখাইনেই রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব: পররাষ্ট্রমন্ত্রী

    রাখাইনেই রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব: পররাষ্ট্রমন্ত্রী
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রোহিঙ্গা সংকটের স্থায়ী ও কার্যকর সমাধান মিয়ানমারের রাখাইন রাজ্যেই নিহিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

    শুক্রবার (১৭ এপ্রিল) তুরস্কে অনুষ্ঠিত আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম-২০২৬-এর একটি সেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। ‘বৈশ্বিক বাস্তুচ্যুতি সংকটের মুখে শরণার্থী সুরক্ষা ব্যবস্থা’ শীর্ষক আলোচনায় প্যানেলিস্ট হিসেবে অংশ নেন তিনি।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে শুধু মানবিক সহায়তায় সীমাবদ্ধ না থেকে তাদের নিরাপদ, সম্মানজনক ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য উপযোগী পরিবেশ নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা নিতে হবে।

    তিনি আন্তর্জাতিক দাতাদের সহায়তা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বলেন, এ পরিস্থিতিতে অর্থায়ন বাড়ানো, রাখাইন রাজ্যে স্থিতিশীলতা নিশ্চিত করা এবং মানবাধিকার রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

    ড. খলিলুর রহমান আরও জানান, দায়িত্ব গ্রহণের পর মিয়ানমার সরকার এবং আরাকান আর্মি উভয় পক্ষ থেকেই তিনি ইতিবাচক সাড়া পেয়েছেন।

    তিনি বলেন, রোহিঙ্গা সংকট একটি সমাধানযোগ্য ইস্যু, তবে এর জন্য প্রয়োজন সমন্বিত বৈশ্বিক উদ্যোগ এবং ধারাবাহিক আন্তর্জাতিক সহযোগিতা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন