রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • অনলাইন ক্লাস না চাইলেও বাস্তবতায় বাধ্য: শিক্ষামন্ত্রী

    অনলাইন ক্লাস না চাইলেও বাস্তবতায় বাধ্য: শিক্ষামন্ত্রী
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, ব্যক্তিগতভাবে তিনি অনলাইন ক্লাসের পক্ষে নন। তবে বৈশ্বিক বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে ডিজিটাল শিক্ষাব্যবস্থার বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।

    বুধবার (১৫ এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সিলেট বিভাগের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

    শিক্ষামন্ত্রী বলেন, “আমি নিজেও অনলাইন ক্লাস চাই না, কিন্তু বর্তমান বিশ্ব পরিস্থিতি আমাদের সেই পথে যেতে বাধ্য করছে।”

    তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি সংকট তৈরি হওয়ায় শিক্ষা কার্যক্রমে অনলাইন ও অফলাইন পদ্ধতির সমন্বয় করতে হচ্ছে, যা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা রয়েছে।

    প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রায় ৭০০ থেকে ৮০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। তবে বেশিরভাগই অনলাইন ক্লাসের পক্ষে নন।

    এ সময় শিক্ষামন্ত্রী জানান, কোচিং সেন্টারগুলোকে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নিয়ন্ত্রণে আনার পরিকল্পনাও সরকারের রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন