রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • মশার কামড় কিছুটা কমেছে: ডিএসসিসি প্রশাসক

    মশার কামড় কিছুটা কমেছে: ডিএসসিসি প্রশাসক
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‘মশার কামড় কিছুটা হলেও কমেছে’ বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, নগরীতে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার ফলে মশার প্রকোপ আগের তুলনায় কিছুটা কমেছে।

    মঙ্গলবার (১৪ এপ্রিল) পুরান ঢাকার আহসান মঞ্জিল প্রাঙ্গণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আয়োজিত বাংলা বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আসন্ন বৃষ্টি মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি মোকাবিলায় এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। নগরীকে পরিচ্ছন্ন, আলোকিত ও মশামুক্ত করার লক্ষ্যে তিনটি প্রধান কাজ—পরিচ্ছন্নতা, আলোকায়ন এবং মশা নিধন—জোরদারভাবে বাস্তবায়ন করা হবে।

    তিনি আরও বলেন, জনগণকে সেবা দেওয়াই সিটি করপোরেশনের মূল দায়িত্ব, তাই প্রয়োজনে কর্মকর্তা-কর্মচারীদের ছুটির দিনেও কাজ করতে হচ্ছে। সরকারি নির্দেশনা ও জনসেবার চাপের কারণে অনেক সময় শুক্র ও শনিবারও অফিস কার্যক্রম চালু রাখতে হচ্ছে।

    ডিএসসিসি প্রশাসক জানান, সিটি করপোরেশনের কাজ ২৪ ঘণ্টা সেবা নির্ভর হওয়ায় মাঠপর্যায়ে সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে হয়। জনগণের কল্যাণে সবাইকে আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

    নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, পুরোনো বছরের ভুলত্রুটি পেছনে ফেলে নতুন উদ্যমে ঢাকা শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে হবে।

    এছাড়া আসন্ন ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কেন্দ্রীয় নির্দেশনার আলোকে ‘ক্লিন সিটি’ কার্যক্রম আরও শক্তিশালী করা হচ্ছে।

    দিনব্যাপী বর্ষবরণ ও সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বিভিন্ন আয়োজন সম্পন্ন করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন