রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • স্পিকারের সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের বৈঠক

    স্পিকারের সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের বৈঠক
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদে–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার  প্রণয় ভার্মা। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদ ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

    বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, যোগাযোগ অবকাঠামো উন্নয়ন এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর বিষয়ে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়। জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. রাশেদ মিজান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে এক দৃঢ় ও ঐতিহাসিক সম্পর্কের ভিত্তি গড়ে ওঠে এবং ভারত সরকার সর্বাত্মক সহায়তা প্রদান করে।

    তিনি আরও বলেন, ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক পরিসরে ভারতের সহযোগিতা ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে সভাপতি পদে মনোনয়নে ভারতের সমর্থন পারস্পরিক সহযোগিতা ও উদার মনোভাবের পরিচায়ক।

    বর্তমান সংসদকে প্রাণবন্ত উল্লেখ করে স্পিকার বলেন, সংসদে বিরোধী দল সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। সংসদীয় সম্পর্ক আরও জোরদার করতে উভয় দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

    এ সময় বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করতে সংসদীয় মৈত্রী গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি উল্লেখ করেন, সংসদীয় প্রতিনিধিদলের পারস্পরিক সফর বিনিময়ের মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক আরও গভীর হবে।

    সাক্ষাৎ শেষে স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ায় হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানান প্রণয় ভার্মা এবং ভারত সরকারের পক্ষ থেকে সংবিধান ও শুভেচ্ছা স্মারক উপহার প্রদান করেন।

    অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন