রবিবার, ১২ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • একা সিটি করপোরেশনের পক্ষে মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়: আবদুস সালাম ২ মে সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শ্যামলীতে হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ, রাতেই ছুটে গেলেন যুবদল নেতারা সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের ধারণা মুছে দেব: বাণিজ্যমন্ত্রী সাংস্কৃতিক বিনিময় দুই দেশের মৈত্রীকে আরও সুদৃঢ় করবে: ভারতীয় হাইকমিশনার বিমানবন্দরে অসুস্থ ত্রাণমন্ত্রী, উন্নত চিকিৎসায় ঢাকায় স্থানান্তর সবজির বাজারে ক্রেতাদের দীর্ঘশ্বাস: ১০০ টাকার নিচে মিলছে না কিছুই চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে আগুন, পাঁচ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ শনিবার থেকে অকার্যকর আ.লীগসহ বাংলাদেশে কখন কোন কোন দল নিষিদ্ধ হয়েছিল
  • সবজির বাজারে ক্রেতাদের দীর্ঘশ্বাস: ১০০ টাকার নিচে মিলছে না কিছুই

     সবজির বাজারে ক্রেতাদের দীর্ঘশ্বাস: ১০০ টাকার নিচে মিলছে না কিছুই
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার কাঁচাবাজারগুলোতে সবজির দাম লাগামছাড়া হয়ে পড়েছে। বর্তমানে বেশিরভাগ সবজি ৮০ থেকে ১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে, আর কিছু সবজির দাম কেজিপ্রতি ১৬০ থেকে ১৮০ টাকায় পৌঁছেছে। এতে সাধারণ ক্রেতাদের মধ্যে চরম ভোগান্তি তৈরি হয়েছে।

    শনিবার (১১ এপ্রিল) রাজধানীর মহাখালী, রামপুরা ও আশপাশের বাজারগুলো ঘুরে দেখা যায়, ৮০ টাকার নিচে খুব অল্প কিছু সবজি পাওয়া যাচ্ছে। বাজারে বেগুন বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে, যা আগের দিনের তুলনায় বেশি। পটলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০০ টাকা কেজিতে।

    এছাড়া করলা ১০০–১২০ টাকা, বরবটি ৮০–৯০ টাকা, ঢেঁড়শ ৭০–৮০ টাকা, চিচিঙ্গা ৮০–৯০ টাকা, ধুন্দল ৬০–৮০ টাকা, শিম ৮০–৯০ টাকা, টমেটো ৫০ টাকা, পেঁপে ৪০–৫০ টাকা ও লাউ ৮০–১০০ টাকায় বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে কাঁকরোল, যার কেজি ১৬০–১৮০ টাকা পর্যন্ত উঠেছে।

    অন্যদিকে আলুর দাম তুলনামূলক স্থিতিশীল থেকে ২৫–৩০ টাকায় বিক্রি হচ্ছে।

    ক্রেতারা বলছেন, নিত্যপ্রয়োজনীয় সবজির দাম বেড়ে যাওয়ায় তাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। অনেকেই এখন পুরো কেজি না কিনে আধা কেজি বা আড়াইশ গ্রাম করে সবজি কিনছেন।

    মহাখালী বাজারে বেসরকারি কর্মচারী বখতিয়ার শিকদার বলেন, আগে এক কেজি করে সবজি কিনতেন, এখন বাধ্য হয়ে কম পরিমাণে কিনছেন। তার মতে, আয় না বাড়লেও নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বেড়েছে।

    একই ধরনের অভিজ্ঞতার কথা জানান আরেক ক্রেতা আরিফ হোসেন। তিনি বলেন, আগে এক কেজি করে সবজি কিনলেও এখন আধা কেজি বা তারও কম কিনতে হচ্ছে। এতে পরিবারের খাবারের তালিকাও সীমিত হয়ে পড়েছে।

    অন্যদিকে বিক্রেতারা জানান, পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়ছে। পরিবহন খরচ বৃদ্ধি ও সরবরাহ ঘাটতির কারণে সবজির দাম বেড়েছে বলে দাবি তাদের।

    বিক্রেতাদের মতে, জ্বালানি সংকট ও সরবরাহ ব্যবস্থার সমস্যার কারণে বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে। এর ফলে সাধারণ ক্রেতাদের ভোগান্তি আরও বাড়ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন