রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
  • পঞ্চগড়ে মাদকবিরোধী অভিযানে আটক ২

    পঞ্চগড়ে মাদকবিরোধী অভিযানে আটক ২
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ের বোদায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দুইজন মাদকসেবী কে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাজা এবং অর্থদণ্ড প্রদান করা হয়েছে। 

    সোমবার (৯ মার্চ) বোদা উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর যৌথভাবে পরিচালিত মাদকবিরোধী অভিযানে দুই জন মাদকসেবি কে আটক করে ভ্রম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থ দন্ড প্রদান করা হয়। 

    সাজা প্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার ময়দানদিঘী এলাকার মৃত মজিবর রহমানের ছেলে মো: আনোয়ার ইসলাম (২৮), একই এলাকার মো: ছাদেকুল আলমের ছেলে মো: সাদ্দাম (৩৭)। 

    জানা যায়, মাদক সেবনের সময় হাতেনাতে আটক করে তাদের নিকট অবৈধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা জব্দ করা হয়।

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড় এর পরিদর্শক এ এস এম মঈনউদ্দীন কবির ও  উপপরিদর্শক জনাব হাসিবুল হাসান সহ একটি চৌকস টিম এসময় উপস্থিত ছিলেন। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন