রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল চালকের মৃত্যু

    পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল চালকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল মালেক (৭০) নামে এক সাইকেল চালকের মৃত্যু হয়েছে।

    বুধবার দুপুরে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ভাউলাগঞ্জ-টোকরাভাসা আঞ্চলিক সড়কে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল মালেকের বাড়ি বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বদেশ্বরী বয়াতি পাড়া এলাকায়।

    স্থানীয়দের বরাত দিয়ে চিলাহাটি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আশরাফুল ইসলাম বলেন, বুধবার দুপুরে নিজের প্রয়োজনীয় কেনাকাটার জন্য ভাউলাগঞ্জ বাজারে সাইকেল যোগে আসছিলেন আব্দুল মালেক। তিনি ভাউলাগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়েন তিনি।

    পরে স্থানীয়দের সহযোগিতায় আব্দুল মালেককে ভাউলাগঞ্জ বাজারে নিয়ে গেলে স্থানীয় পল্লী চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা মরদেহ বাসায় নিয়ে যান। এদিকে, ঘটনার পরপরই মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছেন চালক।

    দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম মনিরুজ্জামান চৌধুরী সড়ক দূর্ঘটনায় এক সাইকেল চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে আমাদের লোকজন পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন