রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • পঞ্চগড়ে শুরু হলো ভাষা সৈনিক সুলতান ও আব্দুল কাদির বইমেলা

    পঞ্চগড়ে শুরু হলো ভাষা সৈনিক সুলতান ও আব্দুল কাদির বইমেলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পঞ্চগড়ে আটদিন ব্যাপী ভাষা সৈনিক সুলতান ও আব্দুল কাদির বইমেলা শুরু হয়েছে।  গতকাল শনিবার বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে বেলুন উড়িয়ে বই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মো সায়েমুজ্জামান।

    এসময় পুলিশ সুপার রবিউল ইসলাম, সিভিল সার্জন ডা মিজানুর রহমান সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ বইপ্রেমীরা উপস্থিত ছিলেন। পরে বই মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। মেলায় ২১ টি স্টলে বিভিন্ন প্রকাশনী অংশ নিয়েছে।

    পরে সরকারি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক কাজী মো সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলাম, সিভিল সার্জন ডা মিজানুর রহমান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালনা পর্ষদের সদস্য ও পঞ্চগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার প্রমুখ বক্তব্য রাখেন। মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি সহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।

    শেষে ভাষা দিবস কেন্দ্রীক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমী, শিশু একাডেমী, নাট্য সংগঠন ভূমিজ, কারিগর জ্ঞান চর্চা কেন্দ্র, শুদ্ধস্বর আবৃত্তি একাডেমী, দীপ্তকন্ঠ আবৃত্তি একাডেমি, দিশারী নাট্য গোষ্ঠীর শিল্পীরা দলীয় সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন