বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • 'আমার অফিস ঘুষ ও দূর্নীতিমুক্ত' ব্যানার টাঙ্গিয়ে দিবেন

    'আমার অফিস ঘুষ ও দূর্নীতিমুক্ত' ব্যানার টাঙ্গিয়ে দিবেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    'আমার অফিস ঘুষ ও দূর্নীতিমুক্ত' ব্যানার অফিসের সামনে টাঙ্গিয়ে দিবেন বলে নির্দেশনা দিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।

     গতকাল শনিবার (২১ ফেব্রুয়ারী) বোদা উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও বাংলো চত্বরে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। 

    এসময় তিনি উপজেলায় প্রায় ১৭ টি দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, জনসাধারণকে হয়রানি মুক্ত সেবা প্রদান করবেন। সাধারণ মানুষ যেন কোনভাবেই নাগরিক সেবা নিতে এসে কোন দপ্তরে হয়রানির স্বীকার না হয়।

    তিনি এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে বলেন, আমরা নির্বাচিত হওয়ার পরে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট করে বলেছেন নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করতে হবে, দূর্নীতির টুটি চিপে ধরে যেকোনো অনিয়মের বিরুদ্ধে  জিরো টলারেন্স নীতি অবলম্বন করে এই সরকার এগিয়ে যাবে। ফলে দূর্নীতিমুক্ত সমাজ রাষ্ট্র গঠনে অফিসারদের এগিয়ে আসতে হবে। আপনারা এগিয়ে আসলে আমরা দূর্নীতি মুক্ত হতে পারবো।

    প্রতিমন্ত্রী আরও বলেন, তরুণদের ক্ষেত্রে আমরা স্পষ্ট করে বলতে চাই।আগামীর বাংলাদেশ হবে মেধার ভিত্তিতে। মেধার প্রমাণ দিয়ে তরুণদের এগিয়ে যেতে অনুরোধ করবো। 

    মতবিনিময় সভায় বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রবিউল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলাম সহ গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

    এর আগে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ দাপ্তরিক সমস্যা ও দাবীদাওয়া তুলে ধরেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন