রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • নাগেশ্বরীতে হত্যাচেষ্টাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

    নাগেশ্বরীতে হত্যাচেষ্টাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রামের নাগেশ্বরীতে হত্যা চেষ্টাসহ একাধিক মামলার আসামি আলতাফ হোসেন (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

    মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আলতাফ হোসেন নাগেশ্বরী উপজেলার ঝামুয়াটারি গ্রামের শাজাহান আলীর পুত্র।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলতাফ হোসেন নাসরিন জাহান বিলকিস হত্যা চেষ্টা মামলার ১ নম্বর আসামি। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, আলতাফের বিরুদ্ধে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি একটি প্রভাবশালী চক্রের নেতৃত্ব দিয়ে এলাকায় মাদক সিন্ডিকেট পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে।

    স্থানীয়দের অভিযোগ, আলতাফ হোসেন বিভিন্ন অপরাধ কর্মকান্ডে জড়িত থাকার অপরাধে এর আগেও একাধিকবার কারাভোগ করেছেন। সে এখনও প্রভাব খাটিয়ে এলাকায় এখনও মাদক কারবারী, জমি দখল, অবৈধভাবে বালু উত্তোলন, অসহায় মানুষকে বিভিন্ন ভাবে হয়রানীসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড ঘটিয়ে আসছে। কেউ তার বিরুদ্ধে কথা বলতে পারে না বলেও ক্ষোভ প্রকাশ করেনে অনেকে।

    আটককৃত আলতাফ হোসেনকে দুপুর নাগেশ্বরী থানা থেকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহিল জামান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন