রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • নমুনা ব্যালটসহ যুবশক্তির আহ্বায়ক আটক, তিন বছরের কারাদণ্ড

    নমুনা ব্যালটসহ যুবশক্তির আহ্বায়ক আটক, তিন বছরের কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় নমুনা ব্যালটসহ উপজেলা যুবশক্তির আহ্বায়ক সুকুমার দাস বাবু (৪৮)কে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন সংক্ষিপ্ত বিচারিক আদালত।

    বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আটোয়ারী উপজেলার আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের গেটের সামনে থেকে তাকে প্রশাসনের হাতে ধরিয়ে দেন বিএনপি নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত বিচারিক আদালতের বিচারক রানা পারভেজ এই আদেশ দেন। 

    দণ্ডাদেশ পাওয়া সুকুমার দাসের বাড়ি উপজেলার তোড়িয়া ইউনিয়নের ফকিরগঞ্জ বাজার খ্রিস্টান পাড়া এলাকায়। তিনি ওই এলাকার বিমল দাসের ছেলে। সুকুমার বাবু অভিযান নিউজ টিভি নামে এক প্রতিষ্ঠানের সাংবাদিক বলে জানা গেছে। 

    জানা যায়, সুকুমার দাস বাবু ২ জন সহ একটি ব্যাটারি চালিত ভ্যানে করে এক বান্ডিল নমুনা ব্যালট নিয়ে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে গিয়ে কেন্দ্রে যাওয়া ভোটারদের কাছে শাপলা কলি প্রতীকে ভোট কামণা করেন। পরে স্থানীয় বিএনপির লোকজন তাকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেন। পরে সংক্ষিপ্ত বিচারিক আদালতের মাধ্যমে তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাকে আটোয়ারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। 

    আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়র রহমান বলেন,  দণ্ডাদেশ পাওয়া সুকুমার দাসকে দ্রুত সময়ে জেলহাজতে প্রেরণ করা হবে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন