রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • তেঁতুলিয়ায় ট্রলি থেকে পড়ে শিশুর মৃত্যু

    তেঁতুলিয়ায় ট্রলি থেকে পড়ে শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাবার ট্রলির নিচে চাপা পড়ে মুনতাহা (৫) নামের এক শিশু নিহত হয়েছে।

    সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বুড়িমুটকি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুনতাহা ওই এলাকার মুসা মিয়ার মেয়ে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মুসা মিয়া ট্রলি নিয়ে পাশের এলাকায় বাঁশ নিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির ফেরার পথে পথিমধ্যে দুই সন্তান ট্রলিতে উঠার বায়না ধরলে ট্রলিতে তুলে নেন। পরে বাড়ির পথে একটি কালভার্টে ধাক্কা লাগলে মুনতাহা ট্রলি থেকে পড়ে চাকার নিচে চাপা পড়ে। সেখান থেকে দ্রæত রক্তাক্ত অবস্থায় দ্রুত তেঁতুলিয়া হাসপাতালে জরুরী বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

    তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম দূর্ঘটনায় শিশুর মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন