শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬
Natun Kagoj

ভোট ইঞ্জিনিয়ারিং করার জন্য একটি দল সিল তৈরি করছে

ভোট ইঞ্জিনিয়ারিং করার জন্য একটি দল সিল তৈরি করছে
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে এটা কোন কোরআন হাদিসে লেখা আছে। এটাকি মওদুদী কোরআন। একটি দল একাত্তরে দেশের সাথে বেঈমানী করেছিল। আজকে ক্ষমতায় যাাওয়ার মোহে আমাদের পবিত্র ধর্মকে বিতর্ককিত করে মুনাফেকি ও শীরক করছে এর জবাব জনগন দিবে।  "আমরা খবর পাচ্ছি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট ইঞ্জিনিয়ারিং করার জন্য বাংলাদেশের একটি রাজনৈতিক দল সিল তৈরি করছে" বলে মন্তব্য করেছেন পঞ্চগড় ২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ। 

বুধবার (৪ জানুয়ারি) রাতে পঞ্চগড় দুই (বোদা-দেবীগঞ্জ) আসনে  ঝলইশালশিরি ইউনিয়নে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী ভোট নিয়ে বিএনপির জনপ্রিয়তা দেখে একটি কুচক্রী মহল ভোট ইঞ্জিনিয়ারিং সহ নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিএনপি কোন হিংসা বিদ্বেষের রাজনীতি করেনা। ক্ষমতায় গেলে যোগ্যতার মাপকাঠিতে বিএনপি দেশ পরিচালনা করবে ইনশাআল্লাহ।

সাধারণ ভোটারদের উদ্দেশ্যে এসময় তিনি বলেন, আমি এম পি নির্বাচিত হলে দূর্নীতির গলা চেপে ধরবো। আপনারা আমাকে ১২ তারিখে সহযোগিতা করবেন, আগামী পাচ বছর আপনাদের সেবায় আমি নিয়োজিত থাকবো।

বোদা উপজেলার ঝলইশালশিরি   ইউনিয়ন বিএনপির আয়োজনে জেলা বিএনপির , সাংগঠনিক সম্পাদক দেলোয়ার, রিয়েল প্রধান, উপজেলা যুবদল সভাপতি ও ঝলইশালশিরি ইউনিয়নের প্রধান সমন্বয়কারী এলাহি সাগর, বিএনপি নেতা ইদ্রিস আলী  প্রমুখ। 

এসময় কয়েক হাজার সাধারণ ভোটারসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন