রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য: জামায়াত আমীরের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য: জামায়াত আমীরের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমানের এক্স পোস্টে কর্মজীবি নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সোমবার বিকালে পঞ্চগড়ের বোদা উপজেলা সদরে, বোদা উপজেলা ও বোদা পৌরসভার কর্মজীবি ও সাধারণ মা-বোনেরা ব্যানারে ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

    উপজেলা সদরের ধানহাটি থেকে বোদা উপজেলা ও বোদা পৌরসভার কর্মজীবি ও সাধারণ মা-বোনেরা ব্যানারে শতশত নারীদের অংশগ্রহণে হাতে ঝাড়ু উচিয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়।

    মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। 

    বিক্ষোভকারীরা কর্মজীবি নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যবের প্রতিবাদ জানিয়ে, ছি ছি শফিক, শফিক তোমায় প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এমন স্লোগান দেয়। বিক্ষোভের আগে উপজেলা ও পৌর এলাকা থেকে নারীরা দলে দলে এসে বোদা ধানহাটিতে জড়ো হয়। পরে সেখান থেকে এই ঝাড়ু মিছিল বের করে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন