রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
  • ইকরা মাদ্রাসার হিফজ সমাপনীদের পাগড়ী প্রদান ও পুরস্কার বিতরণ

    ইকরা মাদ্রাসার হিফজ সমাপনীদের পাগড়ী প্রদান ও পুরস্কার বিতরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ইকরা বাংলাদেশ স্কুল এন্ড মাদরাসার হিফজ সমাপনী শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড ও পাগড়ি প্রদান অনুষ্ঠান। দেশের খ্যাতিমান আলেমদের উপস্থিতিতে এই আয়োজনে কৃতি শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

    কুরআনের আলোয় আলোকিত এক উজ্জ্বল প্রজন্ম গড়ার লক্ষ্যে দ্বীপজেলা ভোলায় আয়োজিত হলো মিলনমেলা। ইকরা বাংলাদেশ স্কুল এন্ড মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থীদের সফলতার স্বীকৃতি দিতে আয়োজন করা হয় এই অ্যাওয়ার্ড ও পাগড়ি প্রদান অনুষ্ঠানের।

    হাফেজ মোঃ ফাহিমের সঞ্চালনায় ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা জিকরুল্লাহ খান সাহেব। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে কুরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়ার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন।

    ​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রতনপুর মাদ্রাসার মহতামিম মাওলানা মিজানুর রহমান আজাদী, গোরস্থান মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ আতাউর রহমান মোমতাজী, সালমান গ্রুপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সি এস এম মিজানুর রহমান, ভোলা মহিলা কলেজের সহকারী অধ্যাপক ইব্রাহীম শামীম, হুমায়ুন কবির, ভোলা বারের সিনিয়র আইনজীবী মোঃ নাছির, মোহাম্মদ শহিদুল ইসলাম মোহসীন।

    ​অনুষ্ঠানটির সভাপতি আলীনগর আজিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা তৈয়্যুবুর রহমান কাসেমী শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড ও সম্মাননা তুলে দেন।

    সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইকরা বাংলাদেশ স্কুল এন্ড মাদ্রাসার প্রতিষ্ঠিতা পরিচালক আলহাজ্ব মাওলানা মোঃ ইসরাফিল আলম।

    ​বক্তারা বলেন, হিফজ সম্পন্ন করা এই শিশুরাই আগামীর দেশ ও দশের সম্পদ। তাদের সঠিক শিক্ষা ও নৈতিকতায় বড় করতে মাদরাসা শিক্ষার কোনো বিকল্প নেই। দস্তারবন্দী বা পাগড়ি লাভের পর শিক্ষার্থীদের চোখে-মুখে ছিল আনন্দের ঝিলিক।

    কুরআনের এই হাফেজরা যেন ইসলামের সঠিক দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে পারে, এমন দোয়া ও প্রত্যাশার মধ্য দিয়ে শেষ হয় এই বর্ণাঢ্য আয়োজন।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন