রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • ভিপি নূর ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের কার্যালয়ে হামলা ও ভাঙচুর

    ভিপি নূর ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের কার্যালয়ে হামলা ও ভাঙচুর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দশমিনায় বিএনপির জোট প্রার্থী গণঅধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নুর ও বিএনপি থেকে বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন এর নির্বাচনী কার্যালয়ে পাল্টাপাল্টি হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

    গতকাল সোমবার রাত সাড়ে সাতটার দিকে চর বোরহান ইউনিয়নের পাগলা বাজারে এ ঘটনা ঘটে।  হামলার জন্য এক পক্ষ অপর পক্ষকে দায়ী করছেন৷ এ ঘটনায় হাসান মামুনের অনুসারী তিন নেতাকর্মী আহত হয়েছেন। 

    আহতরা হলো, রাকিবুল ইসলাম জুয়েল, রফিক ও রিফাত। আহতদের দশমিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া এসময় বেশ কিছু চেয়ার টেবিল ও আসবাবপত্র ভাংচুর করা হয়। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে পটুয়াখালী-৩ আসন। 

    এ বিষয়ে দশমিনা থানার ওসি হাসনাইন পারভেজ বলেন, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে আছে৷ এঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।  তারপও অভিযুক্তদের চিহ্নিত করে আইনগত পদক্ষেপ গ্রহণে কাজ করছে পুলিশ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন