রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • ভোলায় বাসচাপায় অটোরিকশার চালকসহ নিহত ৩

    ভোলায় বাসচাপায় অটোরিকশার চালকসহ নিহত ৩
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে দ্রুতগতির যাত্রীবাহী বাসের চাপায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। নিহতদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ডা. আজাহার উদ্দিন কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

    প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলা থেকে পাটোওয়ারী পরিবহন নামের একটি বাস চরফ্যাশনের দিকে যাচ্ছিল। পথে আজাহার উদ্দিন কলেজ গেট এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিকে আসা ব্যাটারি চালিত একটি অটোরিকশাকে চাপা দিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিনজন নিহত হন। এসময় আহত হন বাসের ১০ যাত্রী।

    আহতদের স্থানীয় হাসপাতালে ও স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

    লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন নারী অপর দুইজন পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। উদ্ধার অভিযান চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন