রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • গ্যাস সংকট ভোগান্তিতে থ্রি-হুইলার চালকরা

    গ্যাস সংকট ভোগান্তিতে থ্রি-হুইলার চালকরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গ্যাস নেই ভোগান্তিতে বরিশালের থ্রি হুইলার চালকরা, বরিশালে গ্যাস সংকটে থমকে গেছে সিএনজি চালিত থ্রি হুইলার, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও চালকরা চাহিদা অনুযায়ী এলপিজি গ্যাস পাচ্ছেন না। এতে তাদের আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় পরিবার নিয়ে অনেকেই বিপাকে পড়েছেন।

    বরিশাল নগরের নথুল্লাবাদ এলাকার বাসিন্দা হুমায়ুন কবির বলেন, আমি চার সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষমতা ব্যক্তি। গত কয়েক দিন ধরে গ্যাস না পাওয়ায় গাড়ি থেমে আছে, জমার টাকা ভেঙে সংসার চালাচ্ছি। যদি পুরোপুরি গ্যাস না পাই, তাহলে গাড়ি চালাতে বড় সমস্যার মধ্যে পরতে হবে।

    সরজমিনে ঘুরে দেখা গেছে শহরের সিএন্ডবি রোড এলাকার কেডি এলপিজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে আছে চালকরা, তারা জানিয়েছে গত তিন-চার দিন ধরে পর্যাপ্ত গ্যাস নেই। লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে অনেক সময় ৪০০ টাকা খরচ করেও প্রয়োজন মতো গ্যাস পাননি।

    ফিলিং স্টেশন কর্তৃপক্ষ দাবি করেছেন, আমদানি কম থাকার কারণে এই সংকট তৈরি হয়েছে। গ্যাস ঠিকমতো পাওয়া যাচ্ছে না, অনেক দিন পরে পরে গ্যাস আসে তারা জানান।

    বরিশালের একজন সরকারি কর্মকর্তা বলেন যদি কোনো ব্যবসায়ী নিজে সমস্যা তৈরি করে এমন পরিস্থিতি সৃষ্টি করলে,আমরা অবশ্যই ব্যবস্থা নেব।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন