বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • ধৈর্যের বাঁধ ভাঙলে প্রতিরোধের ঘোষণা নূরের

    ধৈর্যের বাঁধ ভাঙলে প্রতিরোধের ঘোষণা নূরের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাবা-মাকে যদি কেউ অপমানিত হতে দেখে সেটা কিন্তু সয্য করার মতো না। তেমনি ভাবে নিজের স্ত্রীকে যদি কেউ অপমানিত হতে দেখে সেটি কিন্তু সয্য করার মতো না। ধৈর্য্যরে বাধ ভেঙ্গে গেলে কিন্তু ডান-বাম দেখব না, পরিষ্কার কথা। পটুয়াখালী-৩ আসনের দশমিনা উপজেলার রণগোপালদি ইউনিয়নের আউলিয়াপুর স্কুল মাঠে আয়োজিত মরহুমা বেগম খালেদা জিয়ার দোয়া মিলাদ অনুষ্ঠান  সোমবার রাতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এ কথা বলেন। 

    নুর বলেন, আমি গত ৭ চছরে অনেকের দ্বারা আহত হয়েছি, রক্তাক্ত হয়েছি, আমার পরিবার অপমানিত হয়েছে। কিন্তু গত দের বছরে দেখবেন কোন মামুষকে কটু কথা বলি নাই, হুমকি দেইনি, লাঞ্চিত করি নাই। বারবার বলছি ক্ষমা করে দিয়েছি। কিন্তু আজকে আমার স্ত্রী আমখলা প্রাইমেরি স্কুলে গিয়েছেন তার কলিকদের সাথে। সেখানে আমার স্ত্রীকে নানান ভাবে বাজে কথা বলেছেন। এখনোকি আমার পরিবার অপমানিত হবে। এটাকি আমরা মেনে নেব। আমি বারবার বলছি ধৈয্যের বাধ ভেঙ্গে গেলে ডান-বাম দেখব না, পরিস্কার কথা।

    স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনকে উদ্দেশ্য করে নুর বলেন, বড় ভাই হিসেবে সম্মান করতে চাই, ভালো করতে চাই, আপনি যেই পথে গেছেন অপনার রাজনৈতিক ক্যারিয়ারের কবর রচনা করেছেন। বিএনপি করেন, বিএনপি করতে চান কিন্তু তারেক রহমানের সিন্ধান্ত মানেন না, এগুলোকি আমরা জানিনা। দুই বার আপনাকে গুলশানে ডেকেছে। আপনি তারেক রহমানের থেকে বড় নেতে হয়ে গেছেন। আপনি তারেক রহমানকে মানেন না, আবার খালেদা জিয়ার দোয়া মিলাদের নামে রাজনৈতিক সমাবেশ করে বেড়াইতেছেন ঢাকার বিভিন্ন জাগায়। দল থেকে বহিষ্কৃত, দলের নিয়ম নিতি মানে না কিন্তু দলের নামে বিভিন্ন জাগায় প্রগ্রাম করে বেরায়। 

    নির্বাচনের উদ্দ্যেশ্যে তিনি বলেন, (গলাচিপা-দশমিনা) পটুয়াখালী-৩ আসন থেকে ট্রাক প্রতিক নিয়ে নির্বাচন করছি। বিগত ৪৯ বছর নৌকার পক্ষের লোক এমপি হয়েছে। এইবার আওয়ামী লীগ নির্বাচনে নাই, ব্যালটে নৌকা নাই। আওয়ামী লীগের পরে দ্বিতীয় বৃহত্তর দল হচ্ছে বিএনপি। সেই বিএনপি আমাকে সমর্থন দিয়েছে। ধানের শীষের প্রার্থী দেয়নি। এজন্য তারেক রহমানকে ধন্যবাদ জানাই। একই সাথে আপনারা দেখেছেন যখন দলের সিন্ধান্তকে অমান্য করে বিএনপির একজন নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। নেতা কর্মীরা যাতে বিভ্রান্ত না হয় তার জন্য জনাব তারেক রহমান আমার পক্ষে কাজ করার জন্য বলেছিলেন। উপজেলার নেতৃবৃন্দরা সেই কথা না শোনায় উপজেলারও কমিটি বাতিল করেছে। গলাচিপার পৌর কমিটিও বাতিল করেছে। এরপর তারেক রহমান কি করবে বলেন, এখন তিনি বাড়িতে বাড়িতে এসে ভোট চাইবে। আমি বিএনপির নেতাকর্মীদের বলতে চাই, আপনাদেরকে আমি সাথে চাই, আপনাদেরকে সাথে নিয়েই এগিয়ে যেতে চাই। আপনারা দলের বিরুদ্ধে গিয়ে, দলের পরিপন্থি কর্মকান্ড করা ঠিক হবেনা। তাতে জাতীয় রাজনীতিতেও আপনাদের দল সম্পর্কে একটা রাজনৈতিক ম্যাসেজ যাবে। জোট করলেও জোটের পক্ষে মিত্ররা কাজ করেনা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন