বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • দেবীগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযানে বাধার মুখে প্রশাসন

    দেবীগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযানে বাধার মুখে প্রশাসন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ের দেবীগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করতে গিয়ে শ্রমিক ও ভাটা মালিকদের প্রতিরোধের মুখে ফিরে গেছেন প্রশাসনের কর্মকর্তারা। এ সময় শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন, ফলে এলাকায় কিছু সময় উত্তেজনা সৃষ্টি হয়।

    সোমবার  দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের মৌমারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়,  জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ একটি দল মৌমারী বাজার ও সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশপাশে অবস্থিত ইটভাটাগুলোতে অভিযান পরিচালনার জন্য ঘটনাস্থলে পৌঁছায়। অভিযানের খবর ছড়িয়ে পড়লে আশপাশের একাধিক ইটভাটা থেকে শ্রমিকরা এসে সড়কের ওপর অবস্থান নেন। এ সময় তারা প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং অভিযান বন্ধের দাবি জানান।

    বিক্ষোভ চলাকালে শ্রমিকদের কারণে প্রশাসনিক যানবাহন আটকে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নেন। তবে শ্রমিকদের সংখ্যা বাড়তে থাকায় অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি।

    শ্রমিক নেতা রবিউল ইসলাম বলেন, আমরা আমাদের রুটি-রুজির জন্য লড়ছি। প্রয়োজনে মার খেতেও রাজি আছি। যদি কারাবরণ করতে বলা হয়, আমি স্বেচ্ছায় কারাবরণ করতে প্রস্তুত।

    অভিযানে অংশ নেন পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী, পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আসিফ আলী ও মোহাম্মাদ সোহেল রানা এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. ইমাম রাজী টুলু। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, আনসার ও সেনাবাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

    অভিযান প্রসঙ্গে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. ইমাম রাজী টুলু বলেন, আমরা ফিরে যাচ্ছি। তবে নিয়মিত মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন