রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • আলু চাষে নতুন কলা কৌশল শীর্ষক সেমিনার চুয়াডাঙ্গায়

    আলু চাষে নতুন কলা কৌশল শীর্ষক সেমিনার চুয়াডাঙ্গায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চুয়াডাঙ্গায় আলু উৎপাদন বৃদ্ধি ও সঠিক সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে কৃষকদের দক্ষ করে তুলতে “আলু উৎপাদনের আধুনিক কলাকৌশল” শীর্ষক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যয়ন অফিসের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মেহেরপুর কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন ও গবেষণা কার্যক্রম জোরদারকরণ প্রকল্পের আওতায় কর্মশালাটির আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মতিউর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জাহান আল মাহমুদ।

    এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আব্দুল আহাদ মন্ডল, চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যয়ন অফিসার মো. নুরুল ইসলাম, বৈজ্ঞানিক সহকারী রাসেল কবির তরফদার ও হাসান আলী।

    প্রশিক্ষণে আলুর উন্নত জাত নির্বাচন, আধুনিক চাষাবাদ পদ্ধতি, সুষম সার ব্যবস্থাপনা, রোগ ও পোকামাকড় দমন কৌশল এবং দীর্ঘমেয়াদি সংরক্ষণের কার্যকর পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানসম্মত সংরক্ষণ ব্যবস্থা গ্রহণ করলে আলু উৎপাদনে খরচ কমিয়ে কৃষকরা অধিক লাভবান হতে পারবেন।

    উল্লেখ্য, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মেহেরপুর কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন ও গবেষণা কার্যক্রম জোরদারকরণ (১ম সংশোধিত) প্রকল্পের অর্থায়ন ও বাস্তবায়নে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন