রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • নীলফামারীতে বিসিআইসি ডিলারের ৩০ হাজার টাকা জরিমানা

    নীলফামারীতে বিসিআইসি ডিলারের ৩০ হাজার টাকা জরিমানা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় কালোবাজারে সার বিক্রির অভিযোগে এক বিসিআইসি সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতের দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিম আঞ্জুম সোহানিয়া বিষয়টি নিশ্চিত করেন।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যার দিকে বড়ভিটা ইউনিয়নের বিসিআইসি সার ডিলার মো. জাহেদুল ইসলামের দোকানে অভিযান চালানো হয়। অভিযোগ ছিল, তিনি সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করছেন এবং প্রকৃত কৃষকদের কাছে সার না দিয়ে কালোবাজারে সরবরাহ করছেন।

    অভিযানকালে দোকানে উপস্থিত ম্যানেজার সার মজুদের সঠিক হিসাব দিতে ব্যর্থ হন। এ ছাড়া ক্যাশ মেমো যাচাই করে অসঙ্গতি পাওয়া যায়। তদন্তে মেমোর মাধ্যমে বৈধভাবে সার বিক্রি না করে কালোবাজারে সরবরাহের প্রমাণ মেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

    ডিলার উপস্থিত না থাকায় তাঁর ম্যানেজার জালাল উদ্দিনের মাধ্যমে জরিমানার অর্থ আদায় করা হয়। দণ্ডপ্রাপ্ত জালাল উদ্দিন উপজেলার পূর্ব দলিরাম গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে।

    ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম এবং থানা পুলিশের সদস্যরা।

    উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম বলেন, মেমোর মাধ্যমে কৃষকদের কাছে সার বিক্রি না করে কালোবাজারে সরবরাহ করার অপরাধে এই জরিমানা করা হয়েছে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিম আঞ্জুম সোহানিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কৃষকদের সার না দিয়ে তা কালোবাজারে বিক্রি করা হচ্ছে। অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন