রবিবার, ২৬ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • চরফ্যাশনে স্বাস্থ্যসেবা বঞ্চিত ২০ হাজার মানুষ

    চরফ্যাশনে স্বাস্থ্যসেবা বঞ্চিত ২০ হাজার মানুষ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চারদিকে তেঁতুলিয়া নদীর জলরাশি, মাঝখানে বিচ্ছিন্ন একটি জনপদ মুজিবনগর। ভোলার চরফ্যাশন উপজেলার এই দ্বীপচরে প্রায় ২০ হাজার মানুষের বসবাস থাকলেও নেই একটি সরকারি বা বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র কিংবা ক্লিনিক। এখানকার বাসিন্দারা প্রতিনিয়ত মৃত্যুর প্রহর গুনছে। অসুস্থ হলে নদী পেরোনোর আগেই যায় জীবন। অসুখ-বিসুখে সাধারণ মানুষ ঝাড়ফুঁক কিংবা অনভিজ্ঞ চিকিৎসকের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন। চিকিৎসা অনিশ্চয়তায় এখানে বসবাস করেন প্রায় ২০ হাজার মানুষ।

    প্রায় ৬ হাজার ৪৩৭ একর আয়তনের এই দ্বীপচরটি সম্প‚র্ণভাবে তেঁতুলিয়া নদী দ্বারা বেষ্টিত। নদীপথে খেয়া পারাপারই এখানকার মানুষের একমাত্র যোগাযোগব্যবস্থা। চরের অধিকাংশ বাসিন্দা জেলে ও কৃষিকাজের সঙ্গে যুক্ত। কিন্তু ভৌগোলিক বিচ্ছিন্নতা, যোগাযোগব্যবস্থার দুর্বলতা এবং স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অবহেলায় এখানকার মানুষের জীবন দিন দিন ঝুঁকিপ‚র্ণ হয়ে উঠছে।

    সাধারণ রোগের চিকিৎসার জন্যও এই দ্বীপচরে কোনো সরকারি বা বেসরকারি স্বাস্থ্যসেবা নেই। ফলে সামান্য অসুখ-বিসুখেও মানুষ ঝাড়ফুঁক কিংবা অনভিজ্ঞ চিকিৎসকের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন। জরুরি রোগীর ক্ষেত্রে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়াই একমাত্র ভরসা। তবে নদীপথে খেয়া পার হয়ে সেখানে যেতে হয়। প্রতিক‚ল আবহাওয়া, নদীর তীব্র স্রোত এবং নৌযানের স্বল্পতার কারণে অনেক সময় রোগী পরিবহন সম্ভব হয় না। বিশেষ করে রাতের বেলায় গুরুতর অসুস্থ রোগী নিয়ে নদী পার হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। অথচ জরুরি রোগী পরিবহনের জন্য কোনো নৌ-অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও নেই।

    সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন গর্ভবতী নারী, শিশু ও বয়স্করা। গর্ভকালীন পরীক্ষা, নিরাপদ প্রসব কিংবা নবজাতকের চিকিৎসার কোনো ব্যবস্থা না থাকায় অনেক নারী ঝুঁকি নিয়ে ঘরেই সন্তান প্রসব করতে বাধ্য হচ্ছেন। ফলে মা ও নবজাতকের জীবন ঝুঁকির মুখে পড়ছে। পাশাপাশি শিশুদের মধ্যে অপুষ্টি, ডায়রিয়া ও জ্বরের প্রকোপও উদ্বেগজনক হারে বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

    স্থানীয়দের অভিযোগ, বারবার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। মুজিবনগরের বাসিন্দা ফজল মাঝি বলেন, ‘প্রায় ৪০ বছর ধরে এখানে বসবাস করছি। এই দীর্ঘ সময়ে সরকার একটি ক্লিনিকও স্থাপন করেনি। গুরুতর অসুস্থ হলে সময়মতো হাসপাতালে নেওয়া যায় না। আমরা যেন প্রতিনিয়ত মৃত্যুর প্রহর গুনছি।’

    আরেক বাসিন্দা বিবি কলছুম বলেন, ‘২০২৪ সালে গভীর রাতে আমার প্রসব বেদনা ওঠে। অবস্থা আশঙ্কাজনক হলেও নদী পার হওয়া সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ঝুঁকি নিয়ে একজন ধাত্রী দিয়ে ঘরেই সন্তান প্রসব করাতে হয়।’

    ইউনিয়ন পরিষদের সদস্য মনির হাওলাদার বলেন, ‘দ্বীপটিতে দ্রæত একজন স্থায়ী চিকিৎসক নিয়োগ, পর্যাপ্ত ওষুধ সরবরাহ এবং জরুরি রোগী পরিবহনের জন্য নৌ-অ্যাম্বুলেন্স চালু করা প্রয়োজন। পাশাপাশি একটি উপস্বাস্থ্যকেন্দ্র স্থাপন এখন সময়ের দাবি।’

    এ বিষয়ে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন বসাক বলেন, দেশের নাগরিক হিসেবে মুজিবনগর দ্বীপের মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার সাংবিধানিক অধিকার রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন