রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
  • গ্রেফতার হয়েই সেলফি পোস্ট, যুবলীগ নেতার ফেসবুক স্ট্যাটাসে চাঞ্চল্য

    গ্রেফতার হয়েই সেলফি পোস্ট, যুবলীগ নেতার ফেসবুক স্ট্যাটাসে চাঞ্চল্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রংপুরের বদরগঞ্জ উপজেলায় পুলিশের ‘ডেভিল হান্ট’ অভিযানে গ্রেপ্তার হয়েছেন ওয়ার্ড যুবলীগের এক নেতা। গ্রেপ্তারের পর তার দেওয়া একটি ফেসবুক পোস্ট দ্রুত ভাইরাল হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

    বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তার হুমায়ুন কবির উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড যুবলীগের নেতা। এছাড়া ছাত্রজীবনে তিনি ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন।

    এদিকে হুমায়ুন কবির গ্রেপ্তারের বিষয়টি জানিয়ে ওই নেতা তার ফেসবুক আইডি থেকে সেলফিসহ একটি পোস্ট দেন। পোস্টটির ক্যাপশনে লেখা হয়, ‘আমাকে পুলিশ ধরল।’ তবে এ বিষয়ে জানতে পুলিশের সঙ্গে যোগাযোগের কিছুক্ষণ পর পোস্টটি মুছে ফেলা হয়। কিন্তু তার দেওয়া ফেসবুক পোস্টটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সমালোচনার সৃষ্টি হয়। 

    এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জাহিদ সরকার জানার, সন্ত্রাস দমন আইনের মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তিনি ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ও বর্তমানে ওয়ার্ড যুবলীগের কমিটিতে রয়েছেন।

    তবে গ্রেপ্তার ওই নেতার ফেসবুকে পোস্ট দেওয়া নিয়ে তিনি আরও বলেন, ‘এটা কোন জায়গায় তুলে দিল, আমি তো বুঝতে পারলাম না। ও কীভাবে দেবে, ওর স্ত্রী হয়তো দিছে।’

    এদিকে ওসির সঙ্গে কথা বলার পর হুমায়ুনের ফেসবুক আইডিতে ওই পোস্টটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন