রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
  • ৩ দিনে রংপুরে শীতে প্রাণ হারালেন ১০৩ জন

    ৩ দিনে রংপুরে শীতে প্রাণ হারালেন ১০৩ জন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রংপুরে তীব্র শীতের কারণে গত তিন দিনে ১০৩ জনের মৃত্যু হয়েছে। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে একই সময়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন রোগী হিসেবে ভর্তি হয়েছেন ১,৪২১ জন। সবচেয়ে বেশি চাপ পড়েছে মেডিসিন ও শিশু বিভাগে।

    আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর বিভাগের বিভিন্ন জেলায় তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে এবং আগামী কয়েক দিনে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। হিমালয়ের কাছাকাছি অবস্থানের কারণে এ অঞ্চলে শীতের তীব্রতা অন্যান্য এলাকার তুলনায় বেশি অনুভূত হচ্ছে।

    বিশেষভাবে শীতের প্রভাব পড়েছে নদী তীরবর্তী নিম্ন আয়ের মানুষের ওপর। এ পরিস্থিতিতে সরকার ইতিমধ্যেই ১২,৫০০টি কম্বল বিতরণ করেছে এবং শীত মোকাবিলায় আটটি উপজেলায় ৪৮ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।

    স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, নিম্ন আয়ের মানুষদের শীতজনিত রোগ প্রতিরোধে বেশি সচেতন হতে হবে এবং সময়মতো চিকিৎসা নেওয়া জরুরি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন