রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • শোক সভায় নুরুল হক নূর: পটুয়াখালী-৩ হবে দেশের রোল মডেল

    শোক সভায় নুরুল হক নূর: পটুয়াখালী-৩ হবে দেশের রোল মডেল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি'র চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী ও আপোষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর উপজেলা পরিষদ এলাকায় এ শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক লিয়ার হোসেনের এর সভাপতিত্বে ও পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম পঞ্চায়েত এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন-গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল হক নূর।

    বিশেষ অতিথি ছিলেন-কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার কবির, ঢাকা উত্তর মহানগর গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মিজান হাওলাদার,পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক শিপলু খান, দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মিলন মাতুব্বর, যুব অধিকার পরিষদের সভাপতি কেএম ইমরান শাহিন, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, গলাচিপা উপজেলার বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা, গলাচিপা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উজ্জামান ও গলাচিপা উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী রেনু আক্তার সহ বিভিন্ন শ্রেনি পেশার নারী পুরুষ।

    প্রধান অতিথি নুরুল হক নূর বলেন-পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনকে আগামীদিনে উন্নতমানের চিকিৎসার জন্য হাসপাতাল নির্মান করা মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাব্যবস্থার উন্নতি এমনকি টাকার জন্য কোন মেধাবী শিক্ষার্থীর বন্ধ হবেনা। চর তর দখল করতে দেয়া হবেনা। আমি ধন্যবাদ জানাই তারেক রহমানকে আমাকে জোটের মাধ্যমে পটুয়াখালী-৩ আসনে আমাকে মনোনয়ন দিয়েছে। শুধুমাত্র বিএনপির ভোটে বিজয় সম্ভবনা কারন সকলের ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা কোন হুমকি দামকিতে ভয় পাবেননা। আমরা বিজয়ের দারপ্রান্তে।এই জনপদ হবে আগামীদিনের রোল মডেলে রুপান্তর করা হবে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন