রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ
  • ঘোড়াঘাটে ইউপি চেয়ারম্যানের ২২শ কম্বল বিতরণ

    ঘোড়াঘাটে ইউপি চেয়ারম্যানের ২২শ কম্বল বিতরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নে শীতার্ত অসহায় ও সুবিধাবঞ্চিত আদিবাসী পরিবারের পাশে দাঁড়িয়েছেন ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন। তিনি সরকারি বরাদ্দের ৪শ টি কম্বলের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে ২২শ কম্বল গভীর রাত পর্যন্ত ইউনিয়নের আদিবাসী সম্প্রদায় ও অসহায় ও দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করেছেন।

    বুধবার (২৪ ডিসেম্বর) রাত ৯ টায় কম্বল বিতরণের অংশ হিসেবে উপজেলার ৩নং সিংড়া ইউপি’র আবিরেরপাড়া মৌজার শুকানপুকুর ও মাহালিপাড়ায় ১৩০টি আদিবাসী পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

    শীতের তীব্রতার মাঝেই রাতের আঁধারে নিজেই এসব পরিবারের উপস্থিত হয়ে কম্বল তুলে দেন ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন। বিশেষ করে শীতের ঝুঁকিতে থাকা বিধবা নারী, বয়স্ক ব্যক্তি, শারীরিকভাবে অসুস্থ ও হতদরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়। 

    অনেক ক্ষেত্রে ঘুমন্ত মানুষদের ডেকে তুলে তাদের হাতে কম্বল তুলে দেন। তিনি জানান, শুধু সরকারি সহায়তার ওপর নির্ভর না করে নিজ ইউনিয়নের দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে ব্যক্তিগতভাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শীত মৌসুমে সবচেয়ে বেশি কষ্ট পায় গরিব ও অসহায় মানুষ।

    তাদের কষ্ট কিছুটা লাঘব করতেই সরকারি বরাদ্দের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে কম্বল বিতরণ করছি। যতদিন শীত থাকবে, ততদিন সাধ্যমতো মানুষের পাশে থাকার চেষ্টা করবো। শীতবস্ত্র পেয়ে উপকারভোগী আদিবাসী পরিবারগুলোর সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এমন গভীর রাতে জনপ্রতিনিধিকে নিজ বাড়িতে পেয়ে শীতবস্ত্র গ্রহণ করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত ও উপকৃত হয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, জনপ্রতিনিধির এমন মানবিক উদ্যোগ এবং শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন