বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন অধ্যক্ষ মোস্তফা কামাল

    মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন অধ্যক্ষ মোস্তফা কামাল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভোলা ৪ ( চরফ্যাশন- মনপুরা) আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী  থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ভোলা জেলা জামায়াত  ইসলামীর সাবেক আমীর জামায়াত কর্তৃক মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামাল।

    আজ ২৫ ডিসেম্বর সকাল ১০:০০ টায় ভোলা জেলা প্রশাসকের কার্যালয় থেকে  তিনি এ ফরম সংগ্রহ করেন তিনি।

    এ সময় তিনি সাংবাদিকদের কে বলেন, ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে। জামায়াত ক্ষমতায় গেলে চাঁদা বাজ ও দখল মুক্ত বাংলাদেশ গড়বে।

    বেকার সমস্যা সমাধানসহ চরফ্যাশন উপজেলাকে আধুনিক পর্যটন নগরী ও মেঘনা নদী থেকে ভোলাকে রক্ষা করা হবে তার মুল লক্ষ।

    ৮ দলীয় জোটের প্রসঙ্গে তিনি বলেন জোট যাকে মনোনয়ন দেবে তিনি তার সাথেই কাজ করবেন। তবে তিনি তার  আসনে জোটের পক্ষ থেকে  মনোনয়নের শতভাগ আশাবাদী বলে উল্লেখ করেন।

    এ সময় জামায়াতের জেলা সেক্রেটারি কাজী হারুনুর রশিদ, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মীর শরিফ হোসাইন জামায়াত নেতা এডভোকেট তরিকুল ইসলাম সহ সিনিয়র নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন