রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সন্তানদের নিয়ে বেলস পার্কে ক্রীড়া উৎসব

    সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সন্তানদের নিয়ে বেলস পার্কে ক্রীড়া উৎসব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আজ ২৪ ডিসেম্বর বুধবার সকাল ৯ টায় জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে বেলস্ পার্ক বরিশালে সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং তাদের সন্তানদের সমন্বয়ে জেলা পর্যায়ে ৩২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এর উদ্বোধনী অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল মোঃ আহসান হাবিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোঃ খায়রুল আলম সুমন। বিশেষ অতিথি ছিলেন পরিচয় বিভাগীয় কার্যালয় সমাজসেবা অধিদপ্তর বরিশাল শাহ মোঃ রফিকুল ইসলাম।

    এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল উপমা ফারিসা, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি) বৃন্দসহ বরিশাল জেলার ১০টি উপজেলা জেলা থেকে আসা অংশগ্রহণকারীরা সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং তাদের সন্তানরা উপস্থিত ছিলেন। 

    শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা পরে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

    উদ্বোধন শেষে অতিথিরা সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং তাদের সন্তানদের সমন্বয়ে জেলা পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। 

    ক্রীড়াবিদদের প্যারেড অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন বিষয়ের উপরে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন