রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

    ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

    ‎সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে চরফ্যাশন উপজেলা নির্বাচন কার্যালয়ে নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আলীমদ্দিনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরমটি সংগ্রহ করেন চরফ্যাশন উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

    ‎এ সময় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়ছর আহমেদ কমল, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মালতিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোফরান মহাজন, মীর শাহাদাত হোসেন ছায়েদ, প্রভাষক রেজাউল করিম খন্দকার, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, জেলা বিএনপির সদস্য মমিনুল ইসলাম ভুট্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির সিকদার, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান শাহীন, উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল প্রমুখ।

    ‎মনোনয়ন ফরম সংগ্রহ শেষে নেতাকর্মীরা সাংবাদিকদের বলেন, ভোলা-৪ আসন বিএনপির একটি গুরুত্বপ‚র্ণ ও শক্ত অবস্থানের এলাকা। দীর্ঘদিন ধরে এ এলাকার জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত রয়েছে। ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন একজন ত্যাগী, সৎ ও জনবান্ধব নেতা হিসেবে এলাকায় ব্যাপক পরিচিত। তাঁর নেতৃত্বে চরফ্যাশনে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত রয়েছে। একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হলে এই আসনে ধানের শীষ প্রতীক ব্যাপক ভোটে বিজয় নিশ্চিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন তারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন