রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • রস সংগ্রহে খেজুর গাছ প্রস্তুত করছেন গাছিরা

    রস সংগ্রহে খেজুর গাছ প্রস্তুত করছেন গাছিরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হেমন্তের শেষ আর আমন ধানে দেলা দিচ্ছে মাঠে। হিমেল হাওয়া আর কুয়াশাচ্ছন্ন ভোর ও বিকালে শীতের বার্তা জানান দিচ্ছে। এরমধ্যে খেজুর গাছের পরিচর্যায় গাছিদের ব্যস্ত কয়েক দিন আর কয়েক দিন পরেই মিলবে গ্রামবাংলার খেজুরের রস। তবে দিন দিন কমে যাচ্ছে এ খেজুর গাছের সংখ্যা।

    উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের গাছি মো. ফারুক হোসেন জানান, 'শীত মৌসুমে প্রতিদিন খেজুর গাছ কেটে রস সংগ্রহ করি। আর পরিবারের সবাই রস জাল দিয়ে গুড় তৈরি করে বাজারে নিয়ে বিক্রি করি। শীতের মৌসুমে আমি ও আমার পরিবারের সবাই এ কাজেই ব্যস্ত থাকি। তবে গাছের সংখ্যা যেভাবে দিন দিন কমছে তাতে মনে হয় ভবিষ্যতে এ কাজ করা যাবে না।'

    বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিন দাস পাড়া গ্রামের সেলিম হাওলাদার জনান, ছোট বেলা থেকেই খেজুর গাছের রস সংগ্রহ করে গুড় তৈরি করি। এ বছর রস সংগ্রহ করার জন্য গাছ প্রস্তুত করা হয়ে গেছে। আগামী সপ্তাহের শেষের দিকে পুরোদমে রস সংগ্রহ করে গুড় তৈরি করা যাবে।

    এ বিষয়ে দশমিনা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ বলেন, খেজুর গাছ কমে যাওয়ায় গাছিদের রস সংগ্রহে আগ্রহ কমে যাচ্ছে। তবে গাছিদের আগ্রহ বাড়ানোর জন্য ইতিমধ্যেই আমরা বিভিন্ন এলাকায় বেশকিছু খেজুরের চারা রোপণ করেছি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন