রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান
  • লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র না থাকায় ইটভাটায় অভিযান 

    লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র না থাকায় ইটভাটায় অভিযান 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ে পরিবেশের মারাত্মক ক্ষতি সাধনকারী এবং লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়ে দুটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পঞ্চগড় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। 

    পঞ্চগড় জেলার বোদা উপজেলায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বোদা পৌরসভা এলাকার ভাসাইনগরে অবস্থিত মেসার্স এম এম এল ব্রিকস ও মেসার্স এস এ আর ব্রিকস নামক দুইটি ইটভাটায় অভিযান পরিচালনা করে চিমনীসহ ভেঙ্গে ফেলা হয়, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, ও কাঁচা ইট বিনষ্ট করা হয়।

    বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আশরাফুল ইসলাম ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো: তাহমিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: ইউসুফ আলী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ব্যাটেলিয়ন ও বোদা থানা পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।

    পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বোদা উপজেলায় গড়ে ওঠা এসব অবৈধ ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। ভাটাগুলো পরিবেশ ছাড়পত্র ও প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া ছাড়াই দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছিল, যা পরিবেশ দূষণ ও ফসলি জমির জন্য মারাত্মক ক্ষতিকর। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন