রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান
  • পান বিক্রি করে পড়াশোনা চালাচ্ছেন উলিপুরের মেহেদী

    পান বিক্রি করে পড়াশোনা চালাচ্ছেন উলিপুরের মেহেদী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দারিদ্রতার সঙ্গে জন্মলগ্ন থেকেই সংগ্রাম করে বড় হওয়া কুড়িগ্রাম তথা উত্তরাঞ্চলের মানুষের জীবনসংগ্রাম নতুন কিছু নয়। অর্থনৈতিক টানাপোড়নে বহু প্রতিভাবান শিক্ষার্থীর স্বপ্ন মাঝপথেই থমকে যায়। তেমনই এক বাস্তবতার মাঝেও স্বপ্ন আঁকড়ে ধরে এগিয়ে চলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মেহেদী। 

    মেহেদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি স্যার এ এফ রহমান হলের আবাসিক ছাত্র। তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা গ্রামে। 

    দেশসেরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেও রাজধানী ঢাকায় পড়াশোনা ও বসবাসের ব্যয়ভার বহন করা তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।অভাবের কাছে মাথা নত না করে নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে মেহেদী বেছে নিয়েছেন আত্মনির্ভরতার পথ আত্মসম্মান বিসর্জন দিয়ে কারও কাছে হাত না পেতে নিজ উদ্যোগে তিনি পান ও সিগারেট বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন।

    পাশাপাশি তার স্ত্রী খিচুড়ি বিক্রি করে সংসারের হাল ধরেছেন। কঠিন বাস্তবতার মাঝেও পড়াশোনা চালিয়ে যাওয়ার এই সংগ্রাম অনেকের জন্যই অনুপ্রেরণার উদাহরণ। 

    মেহেদী ও তার পরিবার এই লড়াইয়ে সমাজের সহমর্মী মানুষদের সহযোগিতা কামনা করেছেন। তারা বিশ্বাস করেন, সামান্য সহায়তাই বদলে দিতে পারে একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন