চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের সাথে থানার অফিসার ইনচার্জদের সৌজন্য সাক্ষাৎ

চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে চরফ্যাশনের বিভিন্ন থানায় কর্মরত অফিসার ইনচার্জদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
আজ ১৭ ডিসেম্বর (বুধবার)বেলা ১১:৩০ মিনিটে শশীভূষণ থানা দুপুর ১২ টায় দক্ষিণ আইচা থানা ও দুপুর ১ টায় দুলারহাট থানার অফিসার ইনচার্জের সাথে সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন।
সাংবাদিক ইউনিয়নের নবগঠিত কমিটির পরিচিতি সহ চরফ্যাশনের মাদক ইয়াবা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ বাহিনীর বিভিন্ন পরিকল্পনা নিয়ে পারস্পরিক আলোচনা হয়।
পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা ও মাঠ পর্যায়ে বিভিন্ন বিশৃঙ্খলা দমনে পুলিশের করনীয় নিয়ে আলোচনা করা হয়।
আগামী জাতীয় নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সাংবাদিক পুলিশ পরস্পর যৌথ সহযোগী হওয়ার আহবান জানান থানার অফিসার ইনচার্জগন।
এ সময় সাংবাদিক ইউনিয়নের আহবায়ক অধ্যাপক কামরুজ্জামান সদস্য,সচিব এম লোকমান হোসেন, নির্বাহী সদস্য মাওলানা রুহুল আমিন,সদস্য জুলকারনাইন,প্রভাষক ফুয়াদ,এম নুরনবী, হাবিবুর রহমান, এইচ নোমান এইসময় উপস্থিত ছিলেন।