রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • হাদির ওপর গুলি করার প্রতিবাদে ভোলায় বিএনপির বিক্ষোভ

    হাদির ওপর গুলি করার প্রতিবাদে ভোলায় বিএনপির বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা বিএনপি।

    শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যাশ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

    শহরে মহাজনপট্টিস্থ জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিলকারীরা হামলার ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

    মিছিল-পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ভোলা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, এনামুল হক, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুর কাদের সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব বেলাল হোসাইন প্রমুখ। 

    বক্তারা বলেন, দেশে আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। বিরোধী মত ও আন্দোলনের কণ্ঠরোধ করতে পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে।

    বক্তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করে তারা বলেন, ভবিষ্যতে এ ধরনের রাজনৈতিক সহিংসতা বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

    প্রতিবাদ সভায় ও বিক্ষোভ মিছিলে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন