রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান
  • পঞ্চগড় জেলায় মডেল নির্বাচন অনুষ্ঠিত হবে: জেলা প্রশাসক

    পঞ্চগড় জেলায় মডেল নির্বাচন অনুষ্ঠিত হবে: জেলা প্রশাসক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের এক নম্বর জেলা হিসেবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মডেল নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো: সায়েমুজ্জামান। 

    শনিবার (১৩ ডিসেম্বর) পঞ্চগড়ের বোদা উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আচরণবিধি প্রতিপালন ও গণভোট আয়োজন সংক্রান্ত ওয়ার্কশপ এবং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

    জেলা প্রশাসক উপস্হিত নেতৃবৃন্দের বলেন, এই কর্মশালার মাধ্যমে আচরণবিধি জেনে গেলেন।  এটি প্রতিপালনে সকলকে সচেষ্ট থাকতে হবে। বিশেষ করে সামজিক যোগাযোগ মাধ্যম অনলাইনে কেউ যেন অপতথ্য না ছড়ায় সেজন্য প্রার্থীরা নিজ নিজ দলের কর্মীদের সচেতন করবেন।
     
    প্রতিদ্বন্দ্বী সকল দলের সহযোগিতায় পঞ্চগড় জেলায় একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারি সেজন্য দুই আসনের প্রার্থীদের একই মঞ্চে নিয়ে স্ব স্ব প্রার্থীর ইশতেহার ঘোষণার ব্যবস্থা করবো। আচরণ বিধি লঙ্ঘনের জন্য কোন দলের সাথে পক্ষপাত মূলক আচরণ করা হবেনা। ইতিমধ্যে প্রতি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। আচরণ বিধি লঙ্ঘন হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

    তিনি আরও বলেন,  ৫ই আগস্টের পর সকল দলের প্রত্যাশা অনুযায়ী একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে আমরা বদ্ধ পরিকর। আপনারা আন্তরিক ও ঐক্যবদ্ধ থাকুন যাতে কোন দুস্কৃতিকারী নির্বাচন বাধাগ্রস্ত করতে না পারে। আমরা প্রশাসনের দিক থেকে শতভাগ নিরপেক্ষতার জায়গা থেকে কঠোর অবস্হানে থাকবো।। কারো প্রতি কম বা বেশি নয়।। 

    বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রবিউল ইসলামের সভাপতিত্বে কর্মশালা ও মতবিনিময় সভায় এসময় জেলা পুলিশ সুপার মো: রবিউল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মো: মঞ্জুরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: রাশেদ খান, বোদা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন খালিদ হোসেন, অফিসার ইনচার্জ সেলিম মালিক প্রমুখ উপস্থিত ছিলেন। 

    এসময় সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ সহ  গণমাধ্যমকর্মী গণ উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন