রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান
  • পঞ্চগড়ে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপন

    পঞ্চগড়ে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    "দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা " প্রতিপাদ্য কে সামনে রেখে পঞ্চগড়ের বোদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস ২০২৫।

    বোদা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে মঙ্গলবার (০৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে দিবসটি উদযাপন উপলক্ষে র‍্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি গোলাম রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রবিউল ইসলাম। এবং অন্যান্যদের মধ্যে সাংবাদিক মাজেদুল ইসলাম আকাশ, দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আনিসুজ্জামান প্রামাণিক, এনজিও প্রতিনিধি শফিকুল আলম দোলন, হারুন রশীদ প্রমুখ বক্তব্য রাখেন। 

    বক্তারা বলেন, দূর্নীতি একটি মারাত্মক ব্যাধি। এ থেকে সমাজকে বাচাতে হলে তরুণদের এগিয়ে আসার বিকল্প নেই। ব্যক্তি, পরিবার,সমাজ থেকেই দূর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। 

    আন্তর্জাতিক দুনীতি বিরোধী দিবসের অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, সমাজকর্মী, সরকারি কর্মকর্তা, সংস্কৃতিকর্মী, সংবাদকর্মী সহ বিভিন্ন শ্রেনীপেশার প্রতিনিধিগন অংশ নেন।

    প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রবিউল ইসলাম বলেন, তরুণ রাই আগামীর সুন্দর বাংলাদেশ গড়বে এটা দৃড়ভাবে বিশ্বাস করি। দূর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে তরুণদের  সামাজিক ভাবে এর কুফল সম্পর্কে আমাদের সচেতনতা বাড়াতে হবে। ২৪ পরর্বতিতে একটি দূনীতি মুক্ত আত্বনির্ভশীল সুখী সমৃদ্ধ দেশ গড়তে সকলের নিজ নিজ অবস্হান থেকে ভুমিকা রাখলে দেশ দূনীতি মুক্ত হয়ে অনেক এগিয়ে যাবে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন