রবিবার, ২৬ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন যুবদলের নেতাকর্মীরা

    কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন যুবদলের নেতাকর্মীরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভোলায় স্বেচ্ছায় ও বিনা পারিশ্রমিকে গরিব কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন যুবদলের নেতাকর্মীরা। সোমবার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি এলাকার গরিব ও প্রান্তিক কৃষকদের ধান কেটে দেওয়ার বিষয়টি এলাকায় বেশ সাড়া পড়েছে। তাতে কৃষকদের মুখে হাসি ফুটে উঠছে।

    সদর উপজেলা যুবদলের সদস্য সচিব বেলাল হোসাইন জানান, "কৃষক বাঁচলে, বাঁচবে দেশ, ধানের শীষের বাংলাদেশ" এই স্লোগান কে ধারনে আমাদের এক কৃষক ভাইয়ের ধান কেটে ঘরে তুলে দিয়ে সহযোগিতা করছি। আমাদের কৃষক ভাই ঋণগ্রস্ত এই মুহূর্তে ধান কেটে ঘরে তোলার মতো সামর্থ্য তার নেই। তাই আমাদের যুবদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার পাকা ধান কেটে ঘরে তুলে দিচ্ছে। আমাদের এই কার্যক্রম অন্যান্য ইউনিয়নে চলবে। 

    তিনি আরো জানান, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রপ্রধান থাকা সত্ত্বেও তিনি কৃষকদের জন্য নিজ হাতে কোদাল নিয়ে খাল খননসহ কৃষকদের ফসল ফলানোর জন্য কাজ করেছিলেন। বেগম খালেদা জিয়াও রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন কৃষকের ২৫ বিঘা জমির খাজনা মওকুফ করেছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফায় কৃষি ও কৃষককে প্রাধান্য দেওয়া হয়েছে। তাই প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়িয়েছে যুবদল।জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা অতীতেও দেশের মানুষের সংকটে পাশে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। দরিদ্র কৃষকদের যেকোনো বিপদে তাদের পাশে থেকে আমরা মানবিকভাবে সহযোগিতা করে যাব।

    কৃষকরা জানিয়েছেন, বীজ তৈরি, হাল চাষ, বীজ রোপণ, সেচ, সার ও কীটনাশকের ব্যবহারসহ ধানের পরিচর্যায় কৃষকের অনেক টাকা খরচ হয়ে যায়। ধান কেটে ঘরে তুলতে দিনমজুরের খরচ দিতে হিমশিম খেতে হয় তাদের। কোনো কোনো সময় ধান কাটার শ্রমিক পাওয়া যায় না। তাই ধনিয়াইউনিয়ন যুবদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গরিব ও প্রান্তিক কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিচ্ছেন। তাতে কৃষকরা উপকৃত হচ্ছেন। এ কার্যক্রমে কৃষকের মুখে হাসি ফুটে উঠছে।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবদল নেতা রাকিব হাওলাদার, আল আমিন হাওলাদার, রিপন কাজী, মোশারেফ, সবুজ, নাহিদ খান প্রমুখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন