বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • চা চোরাই বন্ধে পঞ্চগড়ে কঠোর ব্যবস্থা নেবেন চা বোর্ড চেয়ারম্যান

    চা চোরাই বন্ধে পঞ্চগড়ে কঠোর ব্যবস্থা নেবেন চা বোর্ড চেয়ারম্যান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চা ফ্যাক্টরি থেকে ওয়্যারহাউজের দিকে যাওয়ার পথে ভূতে ধরে, হাওয়া হয়ে যায় বলে মন্তব্য করেছেন চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ।

    গতকাল  সন্ধ্যায় চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয় ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উত্তরাঞ্চলের চা শিল্পের অংশীজনদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।  এ সময় তিনি বলেন, ফ্যাক্টরি থেকে গাড়ি যেটা বের হবে সেই গাড়ি জায়গা মতো যেতে হবে। ধরুন ২৫ টন বের হয়েছে ওয়্যারহাউজে গেছে ১৫ টন। বাকি ১০ টন ভূতে ধরেছে।  এটা যাতে না হয়।  এছাড়া কারখানা থেকে জিনিস বের হচ্ছে এটা যদি সততার সাথে রেকর্ড রাখি তাহলে ভূতে ধরার বিষয়টি আমরা ওভারকাম করতে পারবো।  চোরাই পথে চা বিক্রি চা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সমস্যা।  আমরা এই বিষয়টিকে সিরিয়াসলি দেখছি।

    তিনি আরও বলেন, এবার সারের সমস্যা হবে না। তবে  কৃষি পণ্য হিসেবে অন্তর্ভুক্ত হলে সবচেয়ে ভালো হবে। এ বিষয়ে আমরা আলাপ আলোচনা করছি।  কোন কারখানা তার অনুমোদনের অতিরিক্ত উৎপাদন করলে তাকে অনুমতি নিতে হবে। তা না হলে আমরা ব্যবস্থা নেবো।  এছাড়া রেজিস্টার চা চাষী ছাড়া অন্য কারো কাছে পাতা ক্রয় করা যাবে না৷ 

    ওয়েজস্টেজ কারখানায় এনে রি প্রোডাকশন করা যাবে না।  যারা করবে তাদেরও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পঞ্চগড়ের শিল্প  যদি ঠিক থাকে

    আপনার ফ্যাক্টরি, আপনার বাগানসহ অনেক কিছু উপরের দিকে যাবে। আমরা যদি উৎপাদন খরচ কমাতে পারি তাহলে আন্তর্জাতিক বাজারে চা রপ্তানি করতে পারবো। 

    এ সময় অন্যদের মধ্যে চা বোর্ডের সদস্য (গবেষণা ও উন্নয়ন) মোয়াজ্জম হোসাইন, জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলাম, পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস ও চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ খানসহ চা চাষী, কারখানা মালিক, ওয়্যারহাউজ মালিক, ব্রোকারস ও চা ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন