রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • হিলিতে শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সভা

    হিলিতে শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সভা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের হাকিমপুর হিলিতে উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের (ক্লাব) ১৭ তম বার্ষিক সাধারণ সভা সদস্যদের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। শনিবার হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

    কাল্ব এর জেলা ব্যবস্থাপক আল হাসান এর সঞ্চালনায় সভাপতিত্ব হিসেবে বক্তব্য নাখেন হাকিমপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা।

    অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে আসা প্রতিনিধি ও সদস্যরা উপস্থিত ছিলেন। 

    বক্তৃতা দেওয়া অন্যান্যদের মধ্যে ছিলেন বিরামপুর ক্লাব চেয়ারম্যান মুক্তাদির আহম্মেদ, সাধারণ সম্পাদক, নবাবগঞ্জ কালব সভাপতি, হাকিমপুর কালব সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ট্রেজারার গোলাম রব্বানী, সদস্য প্রভাষক মো. শরিফুল (লাবু), সহকারী মো. তৌহিদুল ইসলাম, প্রনব কুমার প্রমুখ।

    এছাড়া, উপজেলা ক্লাব এর সহসভাপতি রবিউল ইসলাম টুটুল, ডিরেক্টর মো. জাহাঙ্গীর আলম, কাওসার রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় এবং পরে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়। স্বাগত বক্তব্যের পর, বার্ষিক প্রতিবেদন পেশ করেন সা. সম্পাদক মো. জহুরুল ইসলাম। 

    আগামী বছরের বাজেট উপস্থাপন করেন ট্রেজারার গোলাম রব্বানী। পরে হাকিমপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর সদস্যদের সন্তান ৫ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেষ্ট প্রদান করা হয়। 

    এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থী মো. শাহরিয়ার আলমাস রক্তিম এর ক্রেষ্ট গ্রহণ করেন মাতা নার্গিস পারভীন ও বাবা গোলাম রব্বানী। কৃতি শিক্ষার্থী রক্তিম বর্তমানে নটরডেম কলেজে অধ্যায়নরত রয়েছেন।

    এরপর বিভিন্ন ক্যাটাগরিতে ৮ জনকে এবং লটারির মাধ্যমে ৪ জনকে বিশেষ পুরস্কার দেওয়া হয় এবং উপস্থিত সকল সদস্যদের পুরস্কার প্রদান করা হয়।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন